মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯তম এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এ সময় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং পরিচালকদের মধ্যে রিয়াজ উদ্দিন আহমেদ, এএনএম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও অধ্যাপক আনসার আলী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাটি সঞ্চালনা করেন এএমডি ও কোম্পানি সচিব মো. এনামুল হক। —বিজ্ঞপ্তি

আরও