চলতি এপ্রিল-জুন প্রান্তিকে প্রায় ২০ হাজার কোটি ইয়েন বা ১৩৭ কোটি ডলার নিট লোকসান দিতে পারে নিশান মোটর কোম্পানি। সম্প্রতি কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এ তথ্য জানানো হয়। এ সময় নেতিবাচক পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে জাপানি অটো জায়ান্টটি। এপ্রিলে নিয়োগ পাওয়া নতুন প্রেসিডেন্ট ও সিইও ইভান এসপিনোসা ২০২৬ অর্থবছরের মধ্যে নিশানকে পুনরায় মুনাফার ধারায় ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন। ব্যবসায়িকভাবে খারাপ পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ককে দায়ী করেন ইভান এসপিনোসা। খবর জাপান টুডে