কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন থেকে ওয়ালটনের সিনেডি, সিনেক্সা ও এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সব মডেলের মনিটরে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাবেন ক্রেতারা।

জানা গেছে, বিজয় দিবস থেকে ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১ দশমিক ৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে তিন বছরের ওরারেন্টি সুবিধা উপভোগ করতে পারছেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার প্রডাক্টের সিবিও তৌহিদুর রহমান রাদ জানান, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। এর পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এ ঘোষণা ক্রেতাদের মাঝে ওয়ালটন মনিটর সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে। —বিজ্ঞপ্তি

আরও