হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিশেষ সুবিধা পাবেন এনআরবি ব্যাংকের কার্ডহোল্ডাররা

এনআরবি ব্যাংক পিএলসি ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদ্দাত এবং পাঁচতারকা হোটেলটির মহাব্যবস্থাপক দীপঙ্কর দে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা এবং কর্মকর্তা-কর্মচারীরা হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের প্রিমিয়াম ক্রেডিট কার্ড সদস্যরা বছরব্যাপী বুফে ডিনারে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার উপভোগ করবেন। এছাড়া সব কার্ডহোল্ডার ডাইনিং, রুম র‍্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার ও স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। অন্যদিকে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে ছিলেন অর্থ ও ব্যবসায়িক সহায়তা বিভাগের পরিচালক মো. তানভীর আহমেদ এবং সিনিয়র ডিজিটাল বিপণন বিশেষজ্ঞ সাগর পোদ্দার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এনআরবি ব্যাংক এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টার গ্রাহকদের জন্য অধিকতর সুবিধা ও উন্নতমানের অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের অভিন্ন অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। এ সহযোগিতার ফলে ব্যাংকের কার্ডধারীরা খাবার, সুস্থতা, বিনোদন ও আবাসন—বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন, যা তাদের সামগ্রিক জীবনযাপন ও আতিথেয়তা অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।

আরও