সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের উদ্যোগে সম্প্রতি ইপিলিয়ন গার্মেন্টসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্বোধন করেন ইপিলিয়ন গার্মেন্টস ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. হালিমা খানম। এ সময় ৩৩ রোগীকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়।