জাম্বিয়ায় তামা উত্তোলন বেড়েছে ১২ শতাংশ

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তামা উৎপানকারী দেশ জাম্বিয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তামা খাতকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে জাম্বিয়ার সরকার।

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তামা উৎপানকারী দেশ জাম্বিয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তামা খাতকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে জাম্বিয়ার সরকার। ফলে এ খাতের উন্নয়নে নজর দিয়েছে তারা। দেশটিতে প্রধান খনি উত্তোলনকারী কোম্পানিগুলো পুনরায় চালু হয়েছে। ফলে জাম্বিয়ায় গত বছর তামা উত্তোলন বেড়েছে ১২ শতাংশ। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ।

সম্প্রতি জাম্বিয়ার খনিমন্ত্রী পল কাবুসওয়ে জানান, গত বছর মোট উত্তোলন ৮ লাখ ২০ হাজার ৬৭০ টনে পৌঁছেছে, আগের বছর যা ছিল ৭ লাখ ৩২ হাজার ৫৮০ টন।

বহুজাতিক খনি কোম্পানি ব্যারিক গোল্ডের মালিকানাধীন লুমওয়ানা খনিতে উত্তোলন বৃদ্ধি ও ভেদান্তা রিসোর্সের মালিকানাধীন কনকোলা কপার মাইনসে (কেসিএম) পুনরায় উত্তোলন শুরু হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ইন্টারন্যাশনাল রিসোর্সেস হোল্ডিং মোপানি কপার মাইনস কিনে নেয়। এ খনিতেও উত্তোলন বেড়েছে।

পল কাবুসওয়ে জানান, ভয়াবহ খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিলেও তামা উত্তোলনে এর প্রভাব পড়েনি।

জাম্বিয়ার সরকার আগামী এক দশকের মধ্যে বার্ষিক তামা উত্তোলন ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। ভারতীয় বিলিয়নেয়ার অনিল আগারওয়ালের মালিকানাধীন ভেদান্তা জানিয়েছে, তারা কনকোলা কপার মাইনসে উত্তোলন বাড়াতে ১৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। খনিটির মালিকানা নিয়ে জাম্বিয়া সরকারের সঙ্গে বিরোধের কারণে প্রায় ধসে পড়েছিল।

কানাডীয় কোম্পানি ব্যারিক ও ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস জাম্বিয়ায় তাদের খনিগুলোর উত্তোলন বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়া মার্কিন বিনিয়োগকারীদের কোবল্ড মেটালস দক্ষিণ আফ্রিকার দেশটিতে একটি নতুন তামার খনি তৈরিতে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

আরও