বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান বিষয়ে বিউবো ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বিউবোর পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলাম স্বাক্ষর করেন। বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলাম, বিউবোর সদস্যরাসহ বিউবো ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি