প্রতিবেদনে জানানো হয়, জুলাইয়ে নন-ফার্ম পেরোল বা কৃষি বর্হিভূত খাতের চাকরিতে পদ কমেছে ২৩ হাজার।
অন্যদিকে জুলাইয়ে ৮৫ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। অবশ্য কর্মসংস্থান কমলেও বেকারত্বের হার জুনের ৪ দশমিক ২ থেকে সামান্য কমে ৪ দশমিক ১ শতাংশে নেমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট কর্মহীন মানুষের সংখ্যা প্রায় ৬৯ লাখ।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, স্থানীয় সরকারি শিক্ষা খাতে সবচেয়ে বেশি ৫০ হাজার চাকরি কমেছে। এছাড়া খুচরা বাণিজ্যে ১৯ হাজার ও আর্থিক খাত থেকে ১৪ হাজার কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে।