দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ১৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫৭ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৭৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৮ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ গ্রামীণফোনের ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬২ টাকা ২০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮০ টাকায়। সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সায়। এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১০ টাকা ৬০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়। ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০ টাকায়।