প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে যুক্তরাজ্যে রেকর্ড ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন খাতের মার্কিন কোম্পানিগুলো। বেসরকারি বিনিয়োগ হিসেবে একে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি হিসেবে আখ্যায়িত করছে যুক্তরাজ্য সরকার, যা হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি করবে। প্রতিশ্রুত বিনিয়োগের বড় অংশই দেবে বিশ্বের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, আগামী ১০ বছরে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে কোম্পানিটি। এছাড়া চার বছরে ২২ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে মাইক্রোসফট। বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গুগল, প্রলজিস, প্যালান্টির, আমেন্টাম ও বোয়িং। খবর বিবিসি