এ অংশীদারত্বের আওতায় পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ঋণ সুবিধা দেবে ব্যাংকটি। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের; মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতিষ্ঠান দুটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে।