এআই সার্ভার বিক্রিতে উল্লম্ফন, আয়ের পূর্বাভাস বাড়াল ডেল

প্রশিক্ষণ ও জটিল কাজ সম্পাদনের জন্য এনভিডিয়ার প্রসেসর বা চিপ ব্যবহার করে সার্ভার তৈরি করে ডেল।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সার্ভারের চড়া চাহিদার কারণে ফের বার্ষিক আয়ের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল টেকনোলজিস। দ্বিতীয়বারের মতো এবারো নিজেদের মুনাফা বাড়ার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। চলতি অর্থবছর শেষে প্রতিষ্ঠানটি বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রায় আরো ২ হাজার ৫০০ কোটি ডলার যোগ করেছে।

প্রশিক্ষণ ও জটিল কাজ সম্পাদনের জন্য এনভিডিয়ার প্রসেসর বা চিপ ব্যবহার করে সার্ভার তৈরি করে ডেল। এনস্কেল ও কোরওয়েভের মতো এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডেলের অন্যতম প্রধান গ্রাহক।

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ ক্লার্ক জানান, গত ১২ মাসে ১৩ হাজার কোটি ডলারের বেশি এআই সার্ভারের ক্রয়াদেশ পেয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স

আরও