দেশের হালাল অর্থনীতির বিকাশ এবং শরিয়াহসম্মত ব্যাংকিং ও আর্থিক সেবার প্রসারে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে ‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ অংশ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে একটি স্টল স্থাপন করেছে ব্যাংকটি। এদিন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান স্টলটি উদ্বোধন ও পরিদর্শন করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসইভিপি প্রকৌশলী মো. হাবীব উল্লাহ; ইভিপি জালাল আহমেদ ও মো. মজিবর রহমান; এসভিপি মো. মনসুর আহমেদ; ভিপি মো. কামরুল ইসলাম ও এসআইএম শাহরিয়ার; এসএভিপি মো. মিজানুর রহমান এবং এভিপি মাজহারুল ইসলাম চৌধুরী।