ধীরে ধীরে গতি ফিরছে ইউরোজোনের অর্থনীতিতে। চলতি মাসে দেশটির ব্যবসায়িক কার্যক্রম ১৫ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্যানুসারে, মাসটিতে কম্পোজিট পিএমআই সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ১ পয়েন্টে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ইউরোজোনের উৎপাদন খাত, যা ২০২২ সালের জুনের পর প্রথমবার সম্প্রসারণ হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবৃদ্ধির গতি এখনো অনেকটাই মন্থর। তার পরও এটি ইউরোজোনের জিডিপির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। খবর ইউরোনিউজ