ডিএসইএক্স সূচক কমেছে প্রায় ১ শতাংশ

গতকাল ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৫১ পয়েন্ট।

পুঁজিবাজারে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১ শতাংশ কমেছে। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও গতকাল আগের কার্যদিবসের চেয়ে কমেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।

গতকাল ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৫১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৯ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১০৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮০ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিএসআরএম, ওয়ালটন ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৪৫৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৬৯ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০৩টির ও দর অপরিবর্তিত ছিল ৩৫টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১০ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। প্রকৌশল খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ।

গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৬ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৯, সাধারণ বীমা খাতে ২ দশমিক ৭, সেবা খাতে ২ দশমিক ৬ ও তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৫ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত ছিল ২২টির।

আরও