বেক্সিমকো ফার্মার ১৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) শেয়ার গত মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) শেয়ার গত মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ১৯ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ১৮ লাখ ৯৯ হাজার ১৯৭টি শেয়ার ৩ হাজার ৩৫২ বার হাতবদল হয়েছে।

ডিএসইতে গতকাল বেক্সিমকো ফার্মার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০১ টাকা ৬০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০০ টাকা ৫০ থেকে ১০৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বেক্সিমকো ফার্মার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৩ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০০ কোটি ৮১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৪০১ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ২০৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৯ পয়সা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেক্সিমকো ফার্মার আয় হয়েছে ১ হাজার ২২৯ কোটি ৯৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৯০ কোটি ৪২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪ কোটি ৩১ লাখ টাকায়, আগের হিসাব বছরে যা ছিল ১৪৪ কোটি ৭ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৩৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সায়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯। এর মধ্যে ৩০ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৭৮, বিদেশী বিনিয়োগকারী ২৭ দশমিক ১২ ও বাকি ১৭ দশমিক ৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও