দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের তিন কার্যদিবসে ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—সায়হাম টেক্সটাইল, ফাইন ফুডস, ড্যাফোডিল কম্পিউটার, রেনাটা, গ্রীন ডেল্টা, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জিকিউ বলপেন, প্রিমিয়ার ব্যাংক ও এপেক্স স্পিনিং মিলের শেয়ার।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইলের সবচেয়ে বেশি ১৩ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৫ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪৩ টাকা ১০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ড্যাফোডিল কম্পিউটারের ৪ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৬১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ রেনাটার ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪৬ টাকা ৮০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রীন ডেল্টার ৩ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪০ পয়সায়। প্রাইম ব্যাংকের ২ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৫০ পয়সায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১৯ টাকা ৬০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেনের ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬০৮ টাকা ৬০ পয়সায়। প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং মিলের ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪০৫ টাকা ৮০ পয়সায়।