ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রাজধানীর দিলকুশায় অবস্থিত তাদের ফিনিক্স ভবনের ৫০ শতাংশ মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। চলমান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৭৪ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৭ টাকা ৮৫ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ।
আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৩ টাকা ২৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সায়।
ফিনিক্স ফাইন্যান্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল বি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ফোর’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ৫৩৪ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫। এর ২৬ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে।