টানা তৃতীয়বার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনবদ্য সাফল্যের জন্য টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে টেক জায়ান্ট ওয়ালটন।

ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনবদ্য সাফল্যের জন্য টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি এসএম মাহবুবুল আলম। লন্ডনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ সালের জন্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০২০-২১ ও ২০২৩-২৪ সালেও সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেয়েছিল প্রতিষ্ঠানটি। —বিজ্ঞপ্তি

আরও