কানাডার বোম্বারডিয়েকে যুক্তরাষ্ট্রে উৎপাদনের চাপ ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে হলে বোম্বারডিয়েকে দেশটিতে উৎপাদন করতে হবে।’

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিক্রি করতে হলে দেশটিতেই উৎপাদন করতে হবে। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়েকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রে বোম্বারডিয়ের উড়োজাহাজ বিক্রি বন্ধের হুমকি দেন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে হলে বোম্বারডিয়েকে দেশটিতে উৎপাদন করতে হবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধ বাড়ার মধ্যেই এ হুমকি দিলেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে কানাডা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে। বোম্বারডিয়ে এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে হাজারো কর্মী নিয়োগ দিয়েছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অংশীদারত্বও রয়েছে। খবর বিবিসি

আরও