জুলাইয়ে চালের রেকর্ড মজুদ ভারতে, গম চার বছরের শীর্ষে

ভারতের সরকারি গুদামে জুলাইয়ের শুরুতে চালের মজুদ ১৫ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

ভারতের সরকারি গুদামে জুলাইয়ের শুরুতে চালের মজুদ ১৫ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। একই সময়ে গমের মজুদ দাঁড়িয়েছে চার বছরের মধ্যে সবচেয়ে বেশিতে। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির সরকারি তথ্যানুযায়ী, কৃষকদের থেকে সরকারের ফসল কেনার পরিমাণ বেড়ে যাওয়া এ প্রবৃদ্ধির অন্যতম কারণ।

প্রকাশিত প্রতিবেদন বলছে, ভারতের রেকর্ড চাল মজুদের কারণে সামনের দিনগুলোয় দেশটি থেকে রফতানি আরো বাড়বে। অন্যদিকে গমের মজুদ বেশি থাকায় ভবিষ্যতে দাম বাড়লেও সরকার বাজারে গম ছাড়তে পারবে, যা দাম নিয়ন্ত্রণে সাহায্য করবে।

চলতি বছরের ১ জুলাই পর্যন্ত ভারতে সরকারি গুদামে ধানসহ চালের মোট মজুদ ছিল ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টন। এটি দেশটির সরকার নির্ধারিত ১ কোটি ৩৫ লাখ টন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। একই সময়ে গমের মজুদ দাঁড়ায় ৩ কোটি ৫৯ লাখ টনে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ এবং সরকার নির্ধারিত ২ কোটি ৭৬ লাখ টন লক্ষ্যমাত্রার তুলনায় বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠানের দিল্লিভিত্তিক ব্যবসায়ী জানান, ভারত ২০-৩০ লাখ টন চাল বা গম রফতানি করলেও সরকারি গুদামে যে বিশাল পরিমাণ মজুদ আছে, তা খুব বেশি কমবে না।

আরও