গ্লাসের বাজার চাহিদার ৬৫-৭০ শতাংশই সরবরাহ করছে নাসির গ্রুপ

কাঁচ একা ব্যবহার করা যায় না; এটিকে ব্যবহার করার জন্য অ্যালুমিনিয়ামের কাঠামোর প্রয়োজন হয়। তাই কাঁচের সঙ্গে অ্যালুমিনিয়াম যুক্ত করার বিষয়টি নিয়ে গবেষণা করা হয়।

নাসির সিনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস বলেছেন, আধুনিক এবং অত্যন্ত স্বচ্ছ কাঁচ তৈরির জন্য ২০১৩ সালে 'নাসির ফ্লোট গ্লাস' নামে কারখানা তৈরি করা হয়। সেই কারখানায় উৎপাদিত গ্লাস এখন দেশের চাহিদার ৬৫ থেকে ৭০ শতাংশ সরবরাহ করছে। বর্তমানে প্রায় এক হাজার টন আন্তর্জাতিক মানের কাঁচ উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ সেমিনারে তিনি এসব কথা বলেন। নাসির সিনটেক্স গ্রুপ এ সেমিনারের আয়োজন করে।

নাসিম বিশ্বাস বলেন, ২০০৫ সালে দৈনিক মাত্র ২০০ টন সক্ষমতা নিয়ে দেশে প্রথম কাঁচের কারখানা স্থাপন করে নাসির সিনটেক্স গ্রুপ। পরে ২০০৮ ও ২০০৯ সালের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দৈনিক ৪০০ টনে উন্নীত করা হয়।

তিনি বলেন, কাঁচ একা ব্যবহার করা যায় না; এটিকে ব্যবহার করার জন্য অ্যালুমিনিয়ামের কাঠামোর প্রয়োজন হয়। তাই কাঁচের সঙ্গে অ্যালুমিনিয়াম যুক্ত করার বিষয়টি নিয়ে গবেষণা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক জানান, ওই গবেষণায় দেখা গেছে, নতুন যুগের ভবন, আধুনিক বাহ্যিক অংশ এবং অন্যান্য ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তির অ্যালুমিনিয়াম কাঠামোর প্রয়োজন। একই সঙ্গে কাঁচ একটি কাঁচা পণ্য এবং এটিকে নিরাপদে ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণ ও নিখুঁত ফিনিশিংয়ের বিকল্প নেই। তাই কাঁচ ও অ্যালুমিনিয়ামকে একত্রে মিশিয়ে একটি সম্পূর্ণ সমাধান তৈরি করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মাত্র আড়াই মাস আগে ‘নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম’ চালু করা হয়।

সেমিনারে আগত অতিথিদের একাংশ - ছবি : বণিক বার্তা

সেমিনারে নাসির ফ্লোট গ্লাসের বিভিন্ন পণ্য প্রদর্শনীর আলোচনার আয়োজন করা হয়, যেখানে কোম্পানির বিভিন্ন পণ্যের সমাহার দেখা যায়।

আরও