ভিয়েতনাম চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১২ লাখ ৩০ হাজার টন কফি রফতানি করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বেশি। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ব্যুরো। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনাম কফি রফতানি থেকে আয় করেছে ৭০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ২ শতাংশ বেশি। এছাড়া শুধু সেপ্টেম্বরেই দেশটি থেকে রফতানি হয়েছে ৮১ হাজার টন কফি।