এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা হায়দার। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইমাম শাহীন, সমাপ্ত অর্থবছরের কর্মকাণ্ডের ওপর বক্তব্য রাখেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া ব্যবসায়িক কার্যক্রম, দৃষ্টিভঙ্গি ও অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।
সভায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খালেদা বেগমকে গ্রুপ-এ পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত এবং বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধি মো. এনায়েত কবিরের গ্রুপ-বি পরিচালক হিসেবে মনোনয়ন অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, ২০২৫ সালে এশিয়া ইন্স্যুরেন্স ৭২ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার প্রিমিয়াম আয় এবং কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১৫ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৭ কোটি টাকায়। এছাড়া ২০২৫ সালের আর্থিক পারফরম্যান্সের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কর্তৃক টানা দ্বিতীয়বার ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে এশিয়া ইন্স্যুরেন্স।