আকিজের বৈদ্যুতিক গাড়ি কিনতে ঋণ সুবিধা দেবে ইউনাইটেড ফাইন্যান্স

চুক্তি প্রসঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের সিবিও মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের যেমন পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে, তেমনি ভবিষ্যতের প্রযুক্তির দিকেও এগিয়ে যেতে হবে।

আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (আরা) বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের ঋণ সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি ঢাকায় আরার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ইউনাইটেড ফাইন্যান্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ মনির উদ্দিন এবং আরার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জয়নুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আর্থিক প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় আরার গ্রাহকরা ইউনাইটেড ফাইন্যান্সের কার লোনের মাধ্যমে গাড়ি কেনার অর্থায়ন করতে পারবেন। সারা দেশের গ্রাহকদের কাছে পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহনকে আরো সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য।

চুক্তি প্রসঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের সিবিও মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের যেমন পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে, তেমনি ভবিষ্যতের প্রযুক্তির দিকেও এগিয়ে যেতে হবে। বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে আরা। এ যাত্রার অংশ হতে পেরে ইউনাইটেড ফাইন্যান্স অত্যন্ত আনন্দিত।’ আরার গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান আখতার এবং ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব কার লোন মোহাম্মদ হেদায়েতুর রহমান।

উল্লেখ্য, ‘আরা’ মূলত যাত্রীবাহী ও বাণিজ্যিক উভয় শ্রেণীতে একাধিক খ্যাতনামা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে। অন্যদিকে, ইউনাইটেড ফাইন্যান্স ‘ট্রিপল এ’ রেটিংপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। কার লোনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

আরও