ব্র্যাক ব্যাংকের ইস্যু করা সোশ্যাল বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। সোশ্যাল বন্ড থেকে প্রাপ্ত এ বিনিয়োগ বিভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ—যেমন, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা (এমএসএমই), সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, কৃষি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সহনশীলতা কার্যক্রমে ব্যয় করা হবে। এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘এ বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নের অংশীদার হওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’