ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, এডিশনাল অ্যাডমিশন ডিরেক্টর মো. আব্দুল গাফফার, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো. রুহুল আমিন, আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা এবং স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষরাসহ আরো অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারো সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী ও যমুনার চরাঞ্চলসহ আশপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি।
দিনব্যাপী এ কর্মসূচিতে এসব এলাকায় প্রায় ১০ হাজার কম্বল, লেপ ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
—বিজ্ঞপ্তি