জনতা ব্যাংকের ৮৭৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ৮৭৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে গতকাল এ সভার আয়োজন করা হয়। এ সময় পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. ওবায়দুল হক, অধ্যাপক ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

আরও