কাজাখস্তানের জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

কাজাখস্তানের জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস কন্ডেনসেট উত্তোলন দৈনিক ২১ লাখ ২০ হাজার ব্যারেল পৌঁছেছে।

কাজাখস্তানের জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস কন্ডেনসেট উত্তোলন দৈনিক ২১ লাখ ২০ হাজার ব্যারেল পৌঁছেছে। টেংগিজ তেলক্ষেত্রে উত্তোলন বাড়ায় সামগ্রিকভাবে উত্তোলন বেড়েছে। খবর অয়েলপ্রাইস।

এদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় কাজাখস্তানের প্রধান রফতানি রুট কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির মোট রফতানির ৮০ শতাংশের এ পথ দিয়ে হয়। রাশিয়ার তথ্যমতে, আক্রমণের ফলে সিপিসির সক্ষমতা ৩০-৪০ শতাংশ কমে গেছে। রফতানি সক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও কীভাবে কাজাখস্তান উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে, তা স্পষ্ট নয়।

গত মাসে রয়টার্স জানিয়েছিল, কাজাখস্তান তুরস্কের সেহান বন্দর দিয়ে রফতানি বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে রুশ ভূখণ্ড ব্যবহার করে রফতানি ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। কাজাখস্তানের জ্বালানিমন্ত্রী আলমাসাদাম স্যাটকালিয়েভ জানান, দেশটি জ্বালানি তেল উত্তোলন বাড়াচ্ছে। এ অবস্থায় বাকু-তিবলিসি-সেহান (বিটিসি) পাইপলাইনের মাধ্যমে রফতানি ১৫ লাখ টন থেকে বাড়িয়ে বার্ষিক দুই কোটি টনে উন্নীত করা যেতে পারে।

তবে আগের অতিরিক্ত উত্তোলনের ক্ষতিপূরণ হিসেবে কাজাখস্তান পরে উত্তোলন কমিয়ে দিতে পারে। কাজাখস্তান, রাশিয়া ও ইরাক তাদের অতিরিক্ত উত্তোলনের জন্য ২০২৪ সালের প্রথম ছয় মাসে ক্ষতিপূরণের পরিকল্পনা ওপেক প্লাসে জমা দিয়েছিল।

ওপেক প্লাসে জানিয়েছে, ক্ষতিপূরণমূলক উত্তোলন হ্রাসের সব পরিকল্পনা আগামী সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে কাজাখস্তান দৈনিক ৬ লাখ ২০ হাজার, রাশিয়া ৪ লাখ ৮০ হাজার ও ইরাক ১১ লাখ ৮৪ হাজার ব্যারেল উত্তোলন কমাবে।

তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, জ্বালানি তেলের চাহিদা ও ওপেকবহির্ভূত দেশগুলোর সরবরাহ বৃদ্ধির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চলতি বছরের এপ্রিলে ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর পর বাজারে অতিরিক্ত সরবরাহ হতে পারে।

তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কমোডিটি বিশ্লেষকরা মনে করেন, উত্তোলন বাড়ানোর পরিকল্পনা বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে বাস্তবায়নের কথা বলেছে ওপেক প্লাস। ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গিতে ওই বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে।

আরও