জাপানে ২,৩৪৩ খাদ্যপণ্যের দাম বাড়ছে

কাঁচামালের উচ্চমূল্য ও বিনিময় হারে ইয়েনের পতনে প্রভাবিত হচ্ছে জাপানের বাজার।

কাঁচামালের উচ্চমূল্য ও বিনিময় হারে ইয়েনের পতনে প্রভাবিত হচ্ছে জাপানের বাজার। চলতি মাসেই দেশটিতে দুই হাজারের বেশি খাদ্য ও পানীয় পণ্যের দাম বাড়বে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির গবেষণা প্রতিষ্ঠান টেইকোকু ডাটাব্যাংক। খবর জাপান টুডে।

১৯৫টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়েছে টেইকোকু ডাটাব্যাংক। সেখানে তারা দেখেছে, ২ হাজার ৩৪৩টি পণ্যের দাম বাড়বে চলতি মাসে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, এ বছর টানা তিন মাস ধরে পণ্য মূল্যবৃদ্ধির হার গত বছরের তুলনায় বেশি রয়েছে।

মূল্যবৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে প্রক্রিয়াজাত খাবার। এতে ১ হাজার ৩৮১টি খাদ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে হিমায়িত খাদ্যের মতো কিছু আইটেমের দাম বেশি বাড়বে।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আগস্ট পর্যন্ত ১০ হাজার ৭৯৭টি পণ্যের দাম বাড়াবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়ে রেখেছে।

আরও