টেকসই উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংক

এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার তিনটি পৃথক পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পৃথক তিনটি অংশগ্রহণমূলক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তির আওতাধীন স্কিম তিনটি হলো রফতানি বহুমুখীকরণে সহায়তার জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম; সবুজ শিল্প প্রতিষ্ঠা ও সবুজ কারখানা ভবন স্থাপনে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম; মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খান।

আরও