খরচ কমাতে এনভিডিয়ার প্রযুক্তি গ্রহণ হিটাচি রেলে

৫০টির বেশি দেশে উচ্চগতির ট্রেন সরবরাহকারী হিটাচি রেলে যুক্ত হচ্ছে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

৫০টির বেশি দেশে উচ্চগতির ট্রেন সরবরাহকারী হিটাচি রেলে যুক্ত হচ্ছে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। মূলত রক্ষণাবেক্ষণ আরো নিখুঁত ও খরচ কমিয়ে আনতে এ প্রযুক্তি গ্রহণ করছে জাপানি কোম্পানিটি। এআই হিটাচি রেলের অলস সময় কমাবে ও সক্ষমতা উন্নত করবে। নতুন এ প্রযুক্তিতে ট্রেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আগের তুলনায় কম সময় লাগবে, এতে প্রয়োজন বুঝে দ্রুত ব্যবস্থা নেয়া যাবে। আর শুধু নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচই সাত গুণ কমে আসবে। খবর এনভিডিয়া

আরও