এ সেবার মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীরা সহজেই তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে বিশ্বব্যাপী মার্চেন্ট পয়েন্টে লেনদেন করতে পারবেন। এটি পজ মেশিন ও অনলাইন উভয় ক্ষেত্রেই কার্যকর হবে, যা ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজনীয়তা কমিয়ে দৈনন্দিন লেনদেনে সহজ ও নির্বিঘ্ন করবে।
‘গুগল পে’ এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে। এতে গ্রাহকের প্রকৃত কার্ড তথ্য মার্চেন্টদের কাছে প্রকাশ না পাওয়ায় প্রতিটি লেনদেন সুরক্ষিত ও নির্ভরযোগ্য থাকে।
সেবাটির উদ্বোধন উপলক্ষে সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফার ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে ‘সাইন-আপ রিওয়ার্ড’, ‘গুগল পে’-তে প্রথম লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক ও ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন।
সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ও ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।