নতুন প্রধান নির্বাহী ডেভিড এলিসনের অধীনে ২০০ কোটি ডলার খরচ কমাতে চলেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম শুরু করবে। ফলে যুক্তরাষ্ট্রে চাকরি হারাবেন কোম্পানির প্রায় দুই হাজার কর্মী। গত আগস্টে ৮৪০ কোটি ডলারের একীভূতকরণ চুক্তি সম্পন্ন করে স্কাইড্যান্স মিডিয়া ও প্যারামাউন্ট গ্লোবাল। কোম্পানির নতুন পর্যায়ে অতিরিক্ত আন্তর্জাতিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত পূর্ণ ও খণ্ডকালীন মিলিয়ে প্যারামাউন্টে কর্মী ছিল প্রায় ১৮ হাজার ৬০০। পাশাপাশি ছিল ৩ হাজার ৫০০ প্রকল্পভিত্তিক কর্মী। খবর ও ছবি রয়টার্স