নারী গ্রাহকদের জন্য বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি ও আর.এস গোল্ড লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।
এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম নীড়া–এর নারী গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেড থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। উদ্যোগটি নারীদের টেকসই ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন। অপরদিকে আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মুসরায় আলম ইরাজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীড়া) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ ও আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-বিজ্ঞপ্তি