এর অংশ হিসেবে ‘বিজয়ী সম্মাননা ক্যারাভান’ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফ্রিডমের পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাইয়ে ক্যারাভান দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। এ সময় জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইনের প্রচারণার পাশাপাশি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইনটি শুরু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ক্রেতা এতে অংশ নিয়েছেন। চলমান এ আয়োজনে নির্ধারিত প্যাক কিনে স্কুটি ও স্বর্ণসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। ক্যাম্পেইনে অংশ নিতে ফ্রিডমের নির্ধারিত প্যাকের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ফ্রিডমের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে নারী স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতায় ক্যাম্পেইনের বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় তারা। পাশাপাশি বিজয়ীদের সম্মাননা জানাতে এ ক্যারাভানের আয়োজন করা হয়েছে বলেও জানায় ফ্রিডম।