বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ভোটগ্রহণ চলছে। এখানে ১ হাজার ৫৬১ জন ভোটার ২০২৫-২৭ মেয়াদের জন্য তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করবেন। অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রে ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার (৩১ মে) ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ সূত্র জানিয়েছে, আজ ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে তা বিকাল ৫টা পর্যন্ত চলবে।

ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ভোটগ্রহণ চলছে। এখানে ১ হাজার ৫৬১ জন ভোটার ২০২৫-২৭ মেয়াদের জন্য তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করবেন। অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রে ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবার বিজিএমইএ পরিচালনা পর্ষদের ৩৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফোরাম এবং সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। এর মধ্যে ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। অপরদিকে, সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি ও সিইও মো. আবুল কালাম।

আরও