পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড উত্তোলন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের এমডি ও সিইও তানজীম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বন্ডটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। এ থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে, যা ব্যাংকটির ঋণ কার্যক্রম সম্প্রসারণে অবদান রাখবে। —বিজ্ঞপ্তি

আরও