আলোচ্য সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বন্ডটি। কুপন ঘোষণা-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে ব্যাংকটি।
তথ্যানুসারে, ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জুন পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি। ২০২৫ সালের ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্যও ১০ শতাংশ হারে কুপণ ঘোষণা করেছিল বন্ডটি। ২০২৪ সালের ৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জুন পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালের ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করেছিল বন্ডটি। বন্ডটির ট্রাস্টি ৬ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ কুপন দিয়েছিল।
২০২২ সালের ১২ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪২তম সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। ৫০০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য বন্ডটির মেয়াদ সাত বছর। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটির ইউনিট ইস্যু করা হয়েছে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি করপোরেট, এসএমই রিটেইল ঋণের পোর্টফোলিও বৃদ্ধি এবং ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করেছে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ম্যান্ডেটরি লিড অ্যারেঞ্জার ও কো-অ্যারেঞ্জার হিসেবে ছিল যথাক্রমে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত।
২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। মোট ইউনিট সংখ্যা চার হাজার।