আগামী ২৫-২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি মেরিন রোবোটিকস খাতের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ আয়োজন। ইউআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউআইইউ মেরিনার এ বছর তাদের রোভটির নাম দিয়েছে ‘ক্র্যাকেন’। অত্যাধুনিক এ রোভ পানির নিচে চারদিকে চলাচল করতে সক্ষম। পাশাপাশি এটি নির্ভুলভাবে পানির দূরত্ব ও গভীরতা পরিমাপ করতে পারে এবং পানির নিচ থেকে সরাসরি লাইভ ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউআইইউর দলটি মেট রোভ ২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতার সবচেয়ে উন্নত স্তর ‘এক্সপ্লোরার ক্লাস’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
‘ইউআইইউ মেরিনার’ দলের লিড ইফতেখারুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে আছেন সাদিক হোসেন। দলটির সরাসরি তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম এবং মেন্টর হিসেবে আছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম হাফিজ ও প্রভাষক শেখ মো. সাইফুর রহমান।