প্রাইম ব্যাংক থেকে পে-রোল ব্যাংকিং সেবা নেবেন ফার্মা সলিউশনের কর্মীরা

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিস প্রাইম ভিউতে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিস প্রাইম ভিউতে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ফার্মা সলিউশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (জেনারেল অ্যাডমিন) পল্লব চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ফার্মা সলিউশনের কর্মীরা প্রাইম ব্যাংক থেকে মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি ব্যাংকের ওমনি ডিজিটাল প্লাটফর্ম ‘প্রাইমপে’র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পরিশোধ এবং সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন করপোরেট লেনদেনের সুবিধা নিতে পারবেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, সিনিয়র বিডিএম-পে-রোল ব্যাংকিং মো. রবিউল আলম ইসকান্দার এবং ফার্মা সলিউশনের ফাইন্যান্স ডিরেক্টর আবু সাঈদ মো. আল মামুন, হেড অব এইচআর মো. জাহিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও