যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র থেকে কয়েক ডজন কর্মী ছাঁটাই করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি নভো নরডিস্ক। বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলেও বিষয়টি গোপন ছিল। ছাঁটাইয়ের মধ্যে রয়েছেন উৎপাদন বিভাগ থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মী। এ ছাঁটাই নভো নরডিস্কের বিশ্বব্যাপী পরিকল্পিত নয় হাজার চাকরি কাটছাঁটের ছোট অংশ। বাজারমূল্যের বিশ্বের অন্যতম এ কোম্পানি সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ইলি লিলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে ব্যয় হ্রাস ও কার্যক্রম আরো কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। খবর ও ছবি রয়টার্স