জার্মানিভিত্তিক ইনভেস্ট ইন ভিশনস থেকে ২ কোটি ডলার টার্ম ঋণ পেল প্রাইম ব্যাংক

জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি ডলার সমপরিমাণের একটি টার্ম ঋণ চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি ডলার সমপরিমাণের একটি টার্ম ঋণ চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অর্থায়নের মাধ্যমে ব্যাংকটি দেশজুড়ে এমএসএমই খাতে পুনঃঋণ দেবে। এ উপলক্ষে সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ ও ডিএমডি শামস আব্দুল্লাহ মুহাইমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ইনভেস্ট ইন ভিশনসের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

আরও