বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে নগদ জমার শর্ত শিথিল

সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানি সহজ করতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন বা জমা সংরক্ষণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানি সহজ করতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন বা জমা সংরক্ষণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া অন্যান্য গাড়ি আমদানিতে নগদ মার্জিন অর্ধেক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নগদ মার্জিন সংরক্ষণের নতুন এ নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য মোটরকার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এ দেশে এ ধরনের পরিবহন মাধ্যম কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।’

আরও