আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। গতকাল এনএসইউ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামাল এবং এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। আসাদুজ্জামান নূর তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাতৃভাষা শিখতে ও সম্মান করতে উদ্বুদ্ধ করেন।

আরও