ইতালির পাস্তার ওপর প্রস্তাবিত ৯২ শতাংশ শুল্কের বেশির ভাগই কমাল যুক্তরাষ্ট্র

অ্যান্টি-ডাম্পিং কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনার পর কয়েকটি ইতালীয় পাস্তা ব্র্যান্ডের ওপর প্রস্তাবিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে যুক্তরাষ্ট্র।

অ্যান্টি-ডাম্পিং কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনার পর কয়েকটি ইতালীয় পাস্তা ব্র্যান্ডের ওপর প্রস্তাবিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে ১৩টি ইতালীয় পাস্তা কোম্পানির ওপর অতিরিক্ত ৯২ শতাংশ শুল্ক ধার্য করা হয়, যেখানে আগে থেকেই ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল। বিশেষ করে দুই কোম্পানি লা মোলিসানা ও গারোফালোর বিরুদ্ধে অযৌক্তিকভাবে কম দামে পাস্তা বিক্রির অভিযোগ আনা হয়। এখন হালনাগাদ মূল্যায়নের পর কোম্পানি দুটির ওপর অতিরিক্ত শুল্ক হবে যথাক্রমে ২ দশমিক ২৬ ও ১৩ দশমিক ৯৮ শতাংশ। বাকি ১১টি পাস্তা কোম্পানির ক্ষেত্রে শুল্ক হবে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। খবর ও ছবি রয়টার্স

আরও