সেতু কর্তৃপক্ষের গোলটেবিল

৬০০ গ্রেড রডে নির্মাণ ব্যয়সাশ্রয়ী ও টেকসই হয়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কারিগরি অনুবিভাগ সম্প্রতি ‘৬০০ গ্রেড রিবারের ব্যয়সাশ্রয়ী ব্যবহার ও কাস্টমাইজড সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কারিগরি অনুবিভাগ সম্প্রতি ‘৬০০ গ্রেড রিবারের ব্যয়সাশ্রয়ী ব্যবহার ও কাস্টমাইজড সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সম্প্রতি বিবিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গোলটেবিলে উচ্চশক্তিসম্পন্ন ৬০০ গ্রেড রিবারের ব্যবহার এবং অর্থনৈতিক সুবিধা ও বৃহৎ অবকাঠামো নির্মাণে এটির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, ৬০০ গ্রেড রডে নির্মাণকাজ ব্যয়সাশ্রয়ী ও টেকসই হয়। বিবিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ এম শামিম জেড বসুনিয়া। আলোচনায় অংশ নেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান, প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ সেতু বিভাগের প্রকৌশলী, সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদরা।

আলোচনায় অধ্যাপক এম শামিম জেড বসুনিয়া বলেন, ‘বাংলাদেশ এখন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে আন্তর্জাতিক মানের উপকরণ ব্যবহারে কাঠামোর টেকসই শক্তি ও দীর্ঘ আয়ু নিশ্চিত করা সম্ভব।’

অধ্যাপক রাকিব আহসান বলেন, ‘৬০০ গ্রেড রড ব্যবহারে রডের পরিমাণ কম লাগে অথচ কাঠামোর ভার বহনক্ষমতা বাড়ে। এতে নির্মাণ ব্যয় কমে এবং পরিবেশবান্ধব সমাধান মেলে।’

আরও