এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখ ছাড়িয়েছে

এনআরবিসি ব্যাংক পিএলসির আমানত হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

এনআরবিসি ব্যাংক পিএলসির আমানত হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। পাশাপাশি গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমাণও বেড়েছে। এ মাইলফলক অর্জন উদযাপন করতে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৬ লাখ ৩৩ হাজার ১৪১টি। অর্থাৎ একবছরের ব্যবধানে বেড়েছে ৪ লাখ ৩ হাজার ১৩৩টি বা ২৪ শতাংশ। —বিজ্ঞপ্তি

আরও