ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। সময়মতো ঋণ পরিশোধ করায় এ সময় আটজন কৃষককে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক টিএম ফরহাদ রেজা জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব ইলাহী ও প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এসভিপি ও কৃষি ব্যবসা প্রধান শাহানা পারভীন, ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড তরিকুল হাসান এবং মধুখালী ব্রাঞ্চের ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি