জানুয়ারি-সেপ্টেম্বর

ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে ১১.৬২%

পাম অয়েল উৎপাদন ও রফতানিতে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া।

পাম অয়েল উৎপাদন ও রফতানিতে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটি থেকে অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি বেড়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। গতকাল প্রকাশিত প্রতিবেদনে ইন্দোনেশিয়ার স্ট্যাটিস্টিকস ব্যুরো জানায়, এ সময় দেশটি থেকে মোট রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টন। খবর বিজনেস রেকর্ডার।

তবে শুধু সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এ সময় মোট রফতানির পরিমাণ ছিল ১৩ লাখ ৮০ হাজার টন।

আরও